editor
প্রকাশিত: 5:44 PM, February 3, 2021
নিজস্ব প্রতিবেদক
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা দেয়া। এবার টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ১২০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে ৩৯টি কেন্দ্রে । মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথীর সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান ও বর্তমান কো-অর্ডিনেটর মোহাম্মদ নাজিম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মহোদয়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাজের উপর বিশ্বাস রেখে টিকা দেয়ার কাজে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট সহ সকল সেচ্ছাসেবকদেরকে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক জাফর ইমাম শিকদার।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট এর কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমেদ ,সিলেট ইউনিটের উপ-পরিচালক আব্দুস সালাম, বিভাগীয় প্রধান রিনা বেগম। যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন