admin
প্রকাশিত: 7:36 PM, February 3, 2021
নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহপরান থানা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) নগরীর উত্তর বালুচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক লাহিন চৌধরীর সভাপতিত্বে ও কুদ্দুছ আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ বলেন, আমাদের দেশের অনেক দরিদ্র মানুষ রয়েছে যারা শীতে প্রচন্ড কষ্ট করে জীবন ধারণ করে থাকে।
আমরা সবাই যদি নতুন কিংবা পুরাতন বস্ত্র দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তাদের কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। সবার কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না কিন্তু কয়েকটি মানুষের পাশে আমরা স্ব প্রচেষ্টায় দাঁড়াতে পারি।’এসময় তিনি আরো বলেন, শুধু করোনা মোকাবিলা করতে হবে তা নয়, পাশাপাশি আমাদের এই পরিবেশ কে সুরক্ষিত রাখতে হবে। কারণ, পরিবেশ বাঁচলে আমরা বাঁচব।’ বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিফতাহুল কবির মিফতা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান থানা শ্রমিকদলের সভাপতি রুকনুজ্জামান রোকন, সিলেট জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফয়জল আহমদ, যুবদল নেতা রিয়াজ, শাহপরান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সাবেক জেলা মুক্তিযুদ্ধা বিষয়ক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হোসেন আজিজ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি আমিরুল ইসলাম সাহেদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশরাফুল ইসলাম।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন