admin
প্রকাশিত: 8:14 PM, February 3, 2021
দীর্ঘ আড়াই বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন দেওয়া হলো সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। সোমবার (২ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রিয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আলতাফ হোসেন সুমনকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
আর ৩২১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে গোয়াইনঘাট এর ৬নং ফতেহপুর ইউনিয়নের মোঃ শাহ আলম কে। মোঃ শাহ আলম উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের রামনগর গ্রামের নুরুল ইসলাম এর পুত্র এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদ্য সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক এডঃ আল আসলাম মুমিন এর ভাতিজা।
মোঃ শাহ আলম গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন এবং মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।এদিকে মোঃ শাহ আলম সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল ও মদনমোহন কলেজ ছাত্রদল এবং বন্ধু মহলের মনে আনন্দবিরাজ করছে।
এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করে মোঃ শাহ আলম বলেন, আমরা ফ্যামিলি গতভাবে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, পদপদবির জন্য রাজনীতি করিনা, আমার দৃঢ় পরিশ্রমের ফসল আজ পেয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে আমার উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন