সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করায় তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এসময় সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারি) সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভোলাগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
