editor
প্রকাশিত: 9:40 PM, February 4, 2021
নিজস্ব প্রতিবেদক:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সফলতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। পেশাগত দক্ষতা অর্জন এবং সেই দক্ষতার বাস্তব জীবনে যথাযথ বাস্তবায়ন একজন মানুষকে নিয়ে যেতে পারে সফলতার দ্বারপ্রান্তে।
সিলেটে নারীদের উন্নয়নে দক্ষতাকে কর্মসংস্থান উপযোগি করে গড়ে তোলার জন্য সিলেট উইমেন চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে। যা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুকরনীয় হতে পারে।তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রির আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বহুমুখী পাট ও চামড়াজাত পণ্য তৈরি ও বিপনন’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও পারমিতা দাস তৃষার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের সহকারি মহা-ব্যবস্থাপক মো. রাকিব উদ্দিন খাঁন, সহকারী ব্যবস্থাপক জিশান মাহমুদ, উপ-ব্যবস্থাপক মঞ্জিরুল হক, প্রশিক্ষক মো. শামীম আহমেদ।সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, সিলেটে এই প্রথম বহুমুখী পাঠ, চামড়া ও শীতল পাটি নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে যা বাংলাদেশের মধ্যে প্রথম। তিনি রপ্তানীযোগ্য পণ্য তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশিক্ষণ পরবর্তী সময়ে এই পণ্যগুলো রপ্তানী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণার্থীরা সক্ষমতা অর্জন করবে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব মুঈদুল ইসলাম চৌধুরী, অফিস কর্মকর্তা সুমা বেগম, সিলেট উইমেন চেম্বারের পরিচালক লুবানা ইয়াসমিন, নাসরিন বেগম, রাবেয়া আক্তার রিয়া, সামসুন নাহার, সদস্য সাল-সাবিলা, মাহবুব কান্তা।
প্রশিক্ষণার্থীদের মধ্যে মো: রেজওয়ানা আক্তার, শিউলি বেগম, শেহার বেগম, মরিয়ম বেগম, রুজিনা আক্তার, ফাহমিদা আক্তার, তাছমিন আক্তার প্রমুখ।উল্লেখ্য, ৪দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের ২৫ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহন করছেন এবং সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন