editor
প্রকাশিত: 6:48 PM, February 5, 2021
এসএসসি ৯৫ ব্যাচ সিলেট ডিভিশন গ্রুপের বন্ধুদের উদ্যোগে রাজনীতিবিদ ও সমাজকর্মী, সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন-কে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার(৫ ফেব্রুয়ারী) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।গ্রুপ এডমিন সিরাজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে ও কাসেম আজাদ, আব্দুল আউয়াল এবং রজত চক্রবর্তীর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে তাদের সাম্প্রতিক নাগরিক কর্তব্যনিষ্ঠা এবং রাজনৈতিক পদায়নকে অভিনন্দন জানানো হয়। বন্ধুদের বক্তব্যে রাজনীতি ও সমাজ উন্নয়নে শিক্ষিত সমাজের ব্যাপকতর অংশগ্রহনের উপর গুরুত্বারোপ করা হয় । সংবর্ধিত ব্যক্তিদের সমাজের অগ্রসর অংশের প্রতিনিধি উল্লেখ্য করে তাদের আরো উদ্যোগি ভূমিকার পালনে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবর্ধিত অতিথিরা এই আয়োজকদের সকলের প্রতি ও উপস্থিত সকল বন্ধুদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পারস্পরিক বন্ধুত্ব অটুট রেখে সকলের সহযোগিতায় সামাজিক কর্তব্য পালনের প্রত্যয় ব্যক্ত করেন।বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন, মোজাদ্দিদ আহমদ, দুলাল মিয়া, সাহেদ মাহমুদ, আনোয়ার পাশা নাসিম, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, মাহমুদুর রহমান দুর্লভ, এবিএম মাসুম, নজরুল ইসলাম, সুপ্রতীম রায়, অ্যাড বিজিত তালুকদার প্রমুখ।পরর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বাসুদেব গোস্বামী, বিজিত তালুকদার, ইমন ও উপমা। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন