admin
প্রকাশিত: 12:58 PM, February 6, 2021
সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়ে দীর্ঘ ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত তেলবাহী ওয়াগনগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে রেল চলাচল শুরু হয়।
ভোর ৫টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, রেলের ছয়টি ইউনিটের দুই শতাধিক কর্মী একযোগে প্রায় ২৯ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।তেলবাহী ওয়াগনগুলো উপুড় হয়ে পড়ে যায়।
এতে এগুলো থেকে ১ লাখ ৬০ হাজার লিটার তেল আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। ছড়িয়ে পড়া তেল আহরণে স্থানীয়রা হুমরি খেয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে তেলের মধ্যে গড়াগড়ি করেও অনেকে তেল সংগ্রহ করেন। ওয়াগন থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে গতকাল দিনভর চলে ‘তেলেসমাতি কাণ্ড’।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন