editor
প্রকাশিত: 6:56 PM, February 7, 2021
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতি লিঃ (রেজিঃ ২১০) এর অভিষেক ও শাহী ঈদগাহ এলাকায় প্রধান অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগরীর শাহী ঈদগাহস্থ সমিতির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল কাদির খাঁনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মকবুল হোসেন খাঁনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।প্রধান অতিথির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু, যেকোনো সামাজিক অনুষ্ঠানে রন্ধন শিল্পীরা তাদের সুনিপুন হাতে খাবার রান্না করে আমাদের মাঝে পরিবেশন করেন।
তাদের রুচিশীল রান্নার ফলে আমরা মুখ রুচক খাবার খেতে পারি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হাজারী বাগ জামে মসজিদের মোতাওয়াল্লী মো. আকবর হোসেইন সেলিম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. কুতুব উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি আমিনুর রহমান পাপ্পু, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান মিছবাহ, হাজী এনামুল হক এনাম, মো. আব্দুল আহাদ, মাসরূফ আহমদ মাসুক
।এসময় উপস্থিত ছিলেন সিলেট বহুমুখী বাবুর্চি সমবায় সমিতির সহ-সভাপতি মো. কবির আহমদ, ক্যাশিয়ার মো. আব্দুল জব্বার, সহকারি ক্যাশিয়ার, মো. আব্দুল রহমান, সদস্য মেম্বার মো. আব্দুল হালিম প্রমুখ।অনুষ্ঠানে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল ওয়াদুদ খালেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন