editor
প্রকাশিত: 8:44 PM, February 7, 2021
নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট এর উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ।আজ রোববার নগরীর মেন্দিবাগ এলাকার সাদাটিকরে প্রায় শতাধিক গরীব-অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন মাঘ মাস। প্রচন্ড শীত পড়েছে সিলেটে।
অহসায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। লায়ন্স ক্লাবের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে আসা উচিত।লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র প্রেসিডেন্ট লায়ন এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাব ট্রেজারার লায়ন মাহমুদা আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- লায়ন্স ডিস্ট্রিক ৩১৫বি-১ এর রিজন চেয়ারপার্সন লায়ন মিছবাহ উদ্দিন।
বিশিষ অতিথির বক্তব্য রাখেন-সাদাটিকর জামে মসজিদের মোতায়াল্লি কামাল আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র সেক্রেটারী লায়ন আবু মোতালেব, লায়ন ফকির মাহবুব, লায়ন পারুল মজুমদার, লায়ন মুন্নি আক্তার, জেসিসের ফাইনান্স ডাইরেক্টর নাহরিন সুলতানা, রোকসানা বেগম, লিও ক্লাব অব সিলেট ইমিনেন্ট’র প্রেসিডেন্ট লিও এসএম জুবায়ের আহমদ, ভাইস প্রেসিডেন্ট লিও সুলতানা বেগম, সেক্রেটারী লিও জাবেদ আহমদ, জয়েন্ট সেক্রেটারী লিও মাখলুক আহমদ, লিও আহমেদ রুবেল, লিও শামীম আহমদ, লিও শাহেদ আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন