editor
প্রকাশিত: 8:47 PM, February 7, 2021
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরন বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার ফয়সাল কাদির বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কানাইঘাট পৌরসভার নির্বাচন উৎসব মুখর, অবাধ সুষ্টু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে অধিক আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপস্থিতির পাশাপাশি ৯টি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক উপস্থিত থাকবেন। কোন প্রার্থী তার সমর্থকরা ভোট কেন্দ্র সহ আশপাশ এলাকায় বিশৃংখলা ও ভোটকেন্দ্র দখল বা ব্যালেট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে সাথে সাথে কঠোর হস্তে দমন করা হবে। সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী মাঠে সমান সুযোগ পাবেন। কোন প্রার্থী অন্য ভাবে জয় লাভের চেষ্টার স্বপ্ন দেখলে তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হবে। তিনি সিলেট জেলার জকিগঞ্জ ও গোলাপগঞ্জের সদ্য সমাপ্ত পৌরসভার নির্বাচনের উদাহরন দিয়ে বলেন সেখানে যে ভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে কানাইঘাট পৌরসভার নির্বাচন সেভাবে হবে। প্রার্থীদের নির্বাচনী আচরন বিধি মেনে প্রচারনা চালানোর আহ্বা জানিয়ে বলেন এখন থেকে কোন প্রার্থী নির্বাচনী আচরন বিধি অমান্য ও কালো টাকার ছড়াছড়ি করলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে মেয়র ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর বক্তব্যের জবাবে জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির আশ^স্থ করে বলেন, কোন প্রার্থীকে হয়রানী করা হবে না। নির্বাচনে জনগণের ভোটে জয় পরাজয় হবে এর কোন ব্যত্যয় হবে না। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাতের পরিচলানায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাজহারুল ইসলাম, আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমান, বিএনপির মেয়র প্রার্থী হাজী শরীফুল হক, স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন, সোহেল আমিন, কাওছার আহমদ, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা নজির আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, কাউন্সিলর প্রার্থী কামাল উদ্দিন, জসিম উদ্দিন, বিলাল আহমদ, শামীম আহমদ, ফখর উদ্দিন শামীম, আলমাছ উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রভাতী রানী দাস, জেসমিন আক্তার আখি। সভায় মেয়র ও কাউন্সিল প্রার্থীরা উৎসব মুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য জোর দাবী জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন