editor
প্রকাশিত: 9:01 PM, February 7, 2021
সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক এমনকি অসংখ্য মানুষ শহরের ফুটপাতে রাত্রি যাপন করে থাকে। এদিকে শীতের তীব্রতার কারণে অনেক সময় অসহায় মানুষ কষ্টে দিন অতিবাহিত করে থাকে। তাই অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছে। মুজিব শতবর্ষে পর্যায়ক্রমে দেশের নয় লাখ গৃহহীন পরিবারকে জমিসহ বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। সামাজিক সুরক্ষা কর্মসূচীর পরিধি ক্রমশ বাড়ানো হচ্ছে। করেনাকালীন সময়ে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার লক্ষ লক্ষ মানুষকে প্রণোদনা প্রদান করা হয়েছে। বন্যার্ত, শীতার্ত মানুষের দূর্ভোগ লাঘবে সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। তিনি সমাজের অসহায় মানুষের সাহার্য্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি রোববার ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ. কে. এম. লায়েকের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং ওয়ার্ড কাউন্সিলর এ. কে. এম. লায়েকের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুমায়ুন মুহাম্মদ সাগরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের অন্যতম সদস্য মো. সাব্বির খান, ইয়াং ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি মো. আমিন আলী, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. নুরু মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুহেল আহমদ, যুবলীগ নেতা মিল্টন তালুকদার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. জাকারিয়া আহমদ, ইয়াসিন আহমেদ, সুহেল তালুকদার, রুহুল আমিন, এডভোকেট রাসেল, ইমন, শামস্, সায়িদ, হাকিম, রমজান, জায়েদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন