editor

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

নিজ দলীয় নেতাকর্মীদের উপর হয়রানীর অভিযোগ ব্যারিস্টার এম এ সালামের বিরুদ্ধে

নিজ দলীয় নেতাকর্মীদের উপর হয়রানীর অভিযোগ ব্যারিস্টার এম এ সালামের বিরুদ্ধে

7

বালাগঞ্জ প্রতিনিধি

আসন্ন উপজেলা যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট মতানৈক্যের কারণে ভিন্নমত পোষণকারী বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়িতে ও ব্যাবসা প্রতিষ্ঠানে পুলিশ পাঠিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের বিরুদ্ধে।

8

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি গঠনকে সামনে রেখে ব্যারিস্টার এম এ সালাম ও তাঁর প্রবাসী সহযোগীরা বালাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপর পছন্দের লোকজনকে দিয়ে একতরফা কমিটি গঠনের জন্য মাস খানেক যাবত চাপ প্রয়োগ করতে থাকেন। তাঁর এই প্রস্তাবে রাজি করাতে না পেরে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ব্যারিস্টার সালামের সম্পর্কের অবনতি হয়।হয়রানী থেকে বাঁচতে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, “রাজনীতি করতে হলে উনার ছবি বাড়ির চালে ঝুলিয়ে রাজনীতি করতে হবে এরকম দাম্ভক্তিমুলক কথাবার্তায় আমরা বিরক্ত। শহীদ জিয়ার চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে এসেছিলাম, শেষ বয়সে তথাকথিত বিদেশী নেতা যার চেহারাও এলাকার মানুষ চেনে না তাদের এই প্রজাসুলভ আচরণে আমরা হতাশ।” বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল আহমদ সেফুল বলেন, “নেতা কর্মীদের প্রতি ব্যারিস্টার সালামের আচরণ কর্মচারীদের মতো। শীর্ষ নেতৃত্বের নাম ভাঙিয়ে স্ব স্বার্থ চরিতার্থ করার মহা চক্রান্তে লিপ্ত হয়েছেন তিনি। এরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে আমরা বাধ্য হয়ে বিক্ষোব সমাবেশ করি ও বালাগঞ্জ উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করি। এর পর থেকেই ব্যারিস্টার সালাম ও তাঁর বিদেশী সহযোগীরা আমাদেরকে নানারকম হুমকি দিয়ে আসছে। কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দের কাছে আমরা এর প্রতিকার দাবি করছি।“

8

বিক্ষোভ সমাবেশের পরদিন থেকেই বিক্ষোভে অংশ নেয়া নেতৃবৃন্দের বাসা বাড়িতে ও ব্যাবসা প্রতিষ্ঠানে পুলিশি তল্লাশির নামে হয়রানী শুরু হওয়ার অভিযোগ করছেন স্থানীয় নেতাকর্মীরা। জানা যায়, বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সাইফুল আহমদ সেফুল, পূর্ব গৌরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মুহিব চৌধুরী মুজিব, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক রেজভী আহমদ এলাইছ, বালাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সিনিয়র সদস্য আবুল ফতেহ ফাত্তাহ, পশ্চিম গৌরিপুর ইউনিয়নের জাহেদ আহমদ, বোয়ালজোড় ইউনিয়নের আবুল খয়ের, দেওয়ান বাজার ইউনিয়নের মাহবুব আহমদসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পুলিশী হয়রানী করছেন ব্যরিস্টার এমএ সালাম।

এছাড়া নেতৃবৃন্দের সাথে আলোচনায় জানা যায় যে, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, যুবদল নেতা আবুল খায়ের বিভিন্ন সময় দেশে আসলে আইনশৃঙ্খলাবাহিনী বিমান বন্দর ও নিজ বাসা থেকে গ্রেফতার হন। যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান বেশকিছু দিন গুম ও ছিলেন। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রাব্বানী দেশে আসলে তার বিরুদ্ধে দুইটি রাজনৈতিক মামলা হয়। বালাগঞ্জ উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, রুবেল আমিন সুমন, লাকী আহমদ, শাহজাহান আহমদ, ইয়াছিন আলী, দিলোয়ার হোসেনসহ অনেকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়।

7

অথচ স্থানীয় নেতাকর্মীদের প্রশ্ন ব্যারিস্টার এমএ সালাম প্রত্যেক বছর দেশে আসেন কিন্তু তাকে আইনশৃঙ্খলাবাহিনী কোন ধরনের হয়রানী করে না এবং তার বিরুদ্ধে কোন ধরনের মামলাও হয় না। এই ঘটনা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের সাথে আতাত করেই যুক্তরাজ্যে বসে এমএ সালাম রাজনীতি পরিচালনা করছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের সহায়তা নিয়ে স্থানীয় পুলিশ বাহিনী দিয়ে নিজ দলের তৃণমূল নেতাকর্মীদের হয়রানী ও মিথ্যা মামলা দিচ্ছেন এমএ সালাম।

4

এইসব অভিযোগ নিয়ে মতামত জানার জন্য ব্যারিস্টার এম এ সালামের যুক্তরাজ্যের নাম্বারে ফোন দিলে প্রশ্ন শুনে তিনি ফোন কেটে দেন। এর পর বার বার চেষ্টা করেও আর যোগাযোগ করা সম্ভব হয় নি।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

7 সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

6 জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

1 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

7 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

7 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

3 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

7 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

3 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০

1
3