admin
প্রকাশিত: 10:22 PM, February 8, 2021
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী। এখানে দেশ ও দেশের বাহির থেকে অনেক পর্যটক বেড়াতে আসেন এবং হোটেল ও রেস্টুরেন্টগুলো খাবার খেতে যান। প্রতিটি হোটেল ও রেস্টুরেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত রন্ধন শিল্পীরা থাকলে সিলেটের সুনাম আরো বৃদ্ধি পাবে এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে খাদ্যের গুণগত মান ধরে রাখতে হবে।
তিনি আরো বলেন, টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটে রন্ধন শিল্পী তৈরিতে কাজ করেছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে দেশে ও দেশের বাহিরে উন্নত জীবন গড়ে তুলছেন। বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি ও টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট প্রশিক্ষণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
তিনি সোমবার (৭ ফেব্রুয়ারি) নগরীর সুবিদবাজারে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি ও টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটে যৌথ উদ্যোগে সিলেটে ‘খাদ্য নিরাপত্তা, সংরক্ষন ও স্বাস্থ্য’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রেঁস্তোরা মালিক সমিতি সিলেট শাখার সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এটিএম শোয়েব, সিলেট নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সরফরাজ হোসেন।বক্তব্য রাখেন আন্তর্জাতিক সেফ টিপু রহমান, হেলাল উদ্দিন আহমদ, তামিম বিন ইমদাদ, অরূপ শ্যাম বাপ্পী, সালাউদ্দিন বাবলু, রবীন্দ্র ঘোষ, বদরুল ইসলাম, ফাহাদ আহমদ, আমিনুর ইসলাম রফিক, কিরণ কান্ত নাথ, ইব্রাহিম আহমদ, মাইদুল ইসলাম, অজয় শাহা প্রমুখ। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন