admin

প্রকাশিত: 6:31 PM, February 9, 2021

তাহিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হলেন: এনামুল হক

তাহিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হলেন: এনামুল হক

সুনামগঞ্জ জেলার তাহিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনোনীত হলেন ধুতমা গ্রামের মৃত হাজী ইছহাক আলীর ছেলে মো. এনামুল হক এনাম। সোমবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং বিভাগীয় প্রতিনিধি বৃন্দের উপস্থিতিতে সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দ ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।

মো. এনামুল হক এনাম ১৯৯৬ সাল থেকে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন। এর পূর্বে তিনি সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা সহ বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে কাজ করেছেন।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে মো. এনামুল হক এনাম জানান, বিএনিপ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিলেট বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি শহীদুল্লাহ তালুকদার, টিম সদস্য কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন (সিলেট বিভাগ), টিম সদস্য কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, টিম সদস্য কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, টিম সদস্য কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আমার উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে, তা আমি সর্বদা পালনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি দলের সকল নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করবেন। তৃণমূল যুবদলকে সুসংগঠিত করে আগামী গণতন্ত্র পুণরুদ্ধারে যে কোন আন্দোলন সংগ্রামে তাহিপুর উপজেলা যুবদলের সক্রিয় ভূমিকা থাকবে। বিজ্ঞপ্তি:

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে