admin

প্রকাশিত: 8:28 PM, February 9, 2021

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল; লোকে লোকারণ্য

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল; লোকে লোকারণ্য
মৌলভীবাজার প্রতিনিধি:
ঐতিহ্যবাহি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার বার্ষিক খতমে কোরআন, খতমে বুখারী শরীফ, তা’লীম তারবিয়াত, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ফেব্রুয়ারি) মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে হাজারো মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে। মুবারক মাহফিলে অংশগ্রহণের জন্য সকাল থেকে জেলাসহ প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।সকাল ১১ ঘটিকায় খতমে কোরআন ও বুখারী শরীফ খতমের মধ্য দিয়ে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ ও দু’আ মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে তা’লীম-তরবিয়ত ও হৃদয়গ্রাহী বয়ান পেশ করেন রাহনুমায়ে শরীআত ও তরীকত, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশীদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে ও মাদরাসা অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম এর সার্বিক পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ(র.)-র সুযোগ্য ছাহেবজাদা বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।
মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নেছার আহমদ, পৌরসভা মেয়র ফজলুর রহমান, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, চান্দাইরপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, টাউন কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল আলিম, মাওলানা মুহিবুর রহমান।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মকবুল হোসাইন খান, সাবেক জেলা আল ইসলাহ আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী, গভর্নিং বডির সদস্য ফখরুল ইসলাম, সৈয়দ মজম্মিল আলী শরিফ,শেখ নুরুল ইসলাম, সৈয়দ করম আলী, জেলা আল ইসলাহ যুগ্ম সম্পাদক হাফিয এনামুল হক, মাওলানা ইসহাক আহমদ,খালিশপুর রহমানিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, উলুয়াইল আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, উত্তর মুলাইম আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, জগৎপুর দাখিল মাদরাসা সুপার মাওলানা ইলিয়াস আলী, ফতেহপুর দাখিল মাদরাসা সুপার মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন,বাড়ন্তি মাদরাসা সুপার মাওলানা ফরিদ আহমদ,বড়হাট মাদরাসা সুপার মাওলানা সৈয়দ ইউনুছ আলী, রায়পুর দাখিল মাদরাসা সুপার মাওলানা মোঃ আব্দুল মালিক, মাইজপাড়া মাদরাসা সুপার মাওলানা খলিলুর রহমান, আগন্সী মাদরাসা সুপার মাওলানা মুহিবুর রহমান, বড়কাপন মাদরাসা সুপার মাওলানা আশরাফ আলী, মেহেরজান বিবি রহমানিয়া মাদরাসা সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, মাড়োকোনা মাদরাসা সুপার মাওলানা মনসুর আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল, সদর উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী কবির আহমদ তালুকদার, মৌলভীবাজার শহর আল ইসলাহ সহ সভাপতি কামাল উদ্দিন, কমলগঞ্জ আল ইসলাহ সভাপতি মাওলানা আলম চৌধুরী, মোস্তফাপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিলাদ হোসেন, শেখ রুমেল আহমদ, মাওলানা আব্দুল মালিক মনসুরী, টাউন কামিল মাদরাসা আরবি প্রভাষক মাওলানা এম এ আলীম, মাওলানা আরমান আলী, টাউন কামিল মাদরাসার শিক্ষক মাওলানা ওহিদুজ্জামান তালুকদার, আসাদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে