admin
প্রকাশিত: 9:55 PM, February 9, 2021
সিলেট সদর উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় র্যালীটি সদর উপজেলার তেমুখী থেকে টুকের বাজার হয়ে পূণরায় তেমুখীতে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাতের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মঈন আহমদ, জামাল আহমদ, আলিউর রহমান আলী, আব্দুল আহাদ রানা, তারেক আহমদ, আহবায়ক কমিটির সদস্য, জইন উদ্দিন,জাকির হোসেন,শামছু উদ্দিন, সিদ্দিকুর রহমান রুহেল,বিল্লাহ হোসেন বিল্লাল, রাজু আহমদ, ডালিম চৌধুরী, ফয়জুল ইসলাম,কাউছার আহমদ, আজির উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিলেট সদর উপজেলা যুবদলকে শক্তিশালী করতে হবে। বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশে যে কোন আন্দোলন সংগ্রামে যুবদলকে রাজপথে সংগ্রামী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, তৃণমূলে যুবদলকে সুসংগঠিত করে গণতন্ত্র পুণরুদ্ধার করতে নব গঠিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তিনি নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি নব গঠিত কমিটি ঘোষণা করায় তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন