editor

প্রকাশিত: 12:23 AM, February 10, 2021

বালাগঞ্জ যুবদলের কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া : বিদ্রোহীদের আন্দোলনের হুমকি

বালাগঞ্জ যুবদলের কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া : বিদ্রোহীদের আন্দোলনের হুমকি

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত সোমবার আহ্বায়ক কমিটি গঠনের পরপরই যুবদল ও বিএনপি নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অপর দিকে, কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির একাধিক নেতৃবৃন্দ।

জানা যায়, ক্ষুব্ধ নেতাকর্মীরা মঙ্গলবার রাতে বালাগনজ বাজার এলাকায় সভা করেন। সভায় নবগঠিত কমিটির একাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। সভায় বিএনপি ও যুবদলের অবমূল্যায়িত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

বালাগনজ বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী বলেন, সোমবার সিলেট জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত বালাগঞ্জ উপজেলার ৫০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। যে কমিটি গঠন করা হয়েছে এতে দীর্ঘ দিন ধরে যুবদলের রাজনীতি করা কেউ ঠাঁই পাননি। ঠাঁই পেয়েছেন বিশেষ একজন নেতার অনুসারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক নবগঠিত কমিটির একজন নেতা বলেন, বালাগঞ্জে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের কখনো রাজপথে আন্দোলন, সংগ্রামে দেখিনি তারাই পেয়েছি পদবী। দীর্ঘ ১৩ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিএনপি ঘোষিত যেকোনো আন্দোলন-সংগ্রামে যারা রাজপথের অগ্রভাগে ছিলেন, তাদের অবমূল্যায়ন করা হয়েছে।

নবগঠিত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহিব চৌধুরী মুজিব বলেন, যাদের কোনদিন মিছিল-মিটিংয়ে দেখা যায়নি, সেই সকল নতুন ‘অতিথি পাখিদের’ দিয়ে কমিটি গঠন করায় নবগঠিত কমিটির অধিকাংশ নেতাকর্মী পদত্যাগ করবেন।

বালাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আহমদ শেফুল বলেন, ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের কমিটিতে স্থান না দিয়ে কোনো অদৃশ্য ব্যক্তির কলকাঠির মাধ্যমে এই অযোগ্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কমিটি গঠনের পর থেকে পদ বঞ্চিত নেতাকর্মীরা ও ছাত্রদল নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কমিটি নিয়ে কটুক্তি করছেন।ফয়জুল হক মেম্বার কে আহ্বায়ক করে বালাগঞ্জে ৫০ সদস্য কমিটি গঠন করা হয়েছে। যুবদলের পদবঞ্চিত একাধিক নেতাকর্মী বলেন, বিএনপি নেতাকে যুবদলের কমিটি স্থান দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে সভায় যুবদল নেতাকর্মীরা কঠিন বিদ্রোহী আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন। বক্তারা সভায় বলেন, জামায়াত-আওয়ামীলীগের এজেন্ডাদের কমিটি স্থান দিয়ে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন