editor

প্রকাশিত: 10:47 AM, February 10, 2021

৫ দিনের সফরে কাল সিলেট আসছেন পরিবেশমন্ত্রীর

৫ দিনের সফরে কাল সিলেট আসছেন পরিবেশমন্ত্রীর

অনলাইন ডেস্ক:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি সিলেট ও মৌলভীবাজারে পাঁচ দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সিলেট আসছেন। তিনি বেলা দেড়টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। পরে তিনি সিলেটে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন।

মন্ত্রীর পরদিন শুক্রবারের সফরসূচির মধ্যে রয়েছে-বিকেল ৩টায় বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল ৪টায় দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম ছমির উদ্দিনের কবর জিয়ারত।

এছাড়া, শনিবার সকাল ১০টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলামের কবর জিয়ারত শেষে জুড়ী উপজেলায় জেলা পরিষদের নবনির্মিত আধুনিক ডাকবাংলোর উদ্বোধন, একই দিন সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ভিজিডির কার্ড, চাল বিতরণ ও মাতৃত্বকালীন ভাতা প্রদান এবং দুপুর ১২টায় জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সাবেক চেয়ারম্যান মরহুম নাজমুল ইসলামের স্মরণে শোকসভায় যোগদান।

মন্ত্রীর রোববারের সফরসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় বড়লেখা পৌরসভা কর্তৃক বাস্তবায়িত সৌর সড়কবাতি প্রকল্পের উদ্বোধন, সকাল ১১টায় বড়লেখা পৌর পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগদান, বেলা ১২টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ এবং বুরারগুল গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান, বিকেল ৪টায় মন্ত্রী সুজানগর ইউনিয়নের নয়াবাজারে সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরিবেশমন্ত্রী সোমবার সকাল ১১টায় বড়লেখার গাংকুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন