editor
প্রকাশিত: 3:23 PM, September 19, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুরে বিজিবির পৃথক অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করেছে জৈন্তাপুর ক্যাম্পের জোয়ানরা। আটককৃত গরু মহিষগুলো নিলামে ৯লক্ষ ৭২হাজার টাকায় বিক্রি করা হয়।
বিজিবি সূত্রে যানাযায়, আজ শনিবার ভোর ৫টা হতে সকাল ১০টা পর্যন্ত উপজেলার টিপরাখলা, গৌরিশংকর ও গোয়াবাড়ী এলাকায় বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কামান্ডার সুবেদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে অবৈধ পথে আসা ভারতীয় ছোট-বড় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে তামাবিল কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে জৈন্তাপুর ক্যাম্পে নিলামের মাধ্যমে ৪৭টি গরু ও ৯টি মহিষ ১৮হাজার টাকা গড়ে মোট ৯লক্ষ ৭২হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ব্যাপারে সিলেট ১৯-বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে আমার কাছে একটি সংবাদ আসে বেশ কয়েকজন চোরাকারবারি অবৈধ পথে ভারত থেকে গরু মহিষ নিয়ে বাংলাদেশে নিয়ে আসছে এমন সংবাদে জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কামান্ডারকে অবহিত করি এবং বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়। চোরাকারবারীরা অনেক সময় বিজিবি সদস্যদের কে বাজার থেকে ভূয়া কাগজ তৈরী করে প্রতারণা করার চেষ্টা চালায়, তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
3 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
2 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
3 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
8 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 4 শনিবার
7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 8 এই