editor
প্রকাশিত: 2:12 PM, February 10, 2021
অনলাইন ডেস্ক:
আগামী বছর জুনের মধ্যেই পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেছেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা সত্য নয়।
২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে, তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য। যদি কোনো মেরামতের প্রয়োজনই হয়, সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেয়া হবে।বুধবার (১০ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, সেতুর কাজ শেষ করার লক্ষ্য ২০২২ সালের জুন পর্যন্ত। এর আগেই সব কাজ শেষ করা হবে।২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ডিফেক্ট লাইবেলিটি পিরিয়ডের অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ বৃদ্ধির সঙ্গে মূল সেতুর কাজ সম্পর্কিত নয়, বড় ধরনের কোনো প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত ডিফেক্ট লাইবেলিটি পিরিয়ড ধরা হয় যা পরবর্তীতে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য।
জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।বিআরটিসি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে হবে। এ প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।করোনার টিকা দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে। যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটাচ্ছে তাদের সব অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন