admin
প্রকাশিত: 3:55 PM, February 10, 2021
নবীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘এক মুঠো হাসি’ কতৃক আয়োজিত হবিগঞ্জ জেলার সর্বোচ্চ রক্তদাতা হিসেবে অ্যাওয়ার্ড পাওয়ায় মাসিক গোপলা সম্পাদক, জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি মিজান মোহাম্মদকে সংবর্ধনা প্রদান করেছে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলা সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন।
সভায় আরো উপস্থিত ছিলেন কবি নাট্যজন বাবুল আহমেদ, ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি কবি অমিতা বর্দ্ধন, কবিতাকুঞ্জ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা হীরা রায়, কবি জ্যোর্তিময় দাস যীশু, দৈনিক জৈন্তাবার্তার বার্তা সম্পাদক দেবব্রত রায় দীপন, দৈনিক জৈন্তাবার্তার সাহিত্য সম্পাদক মিহির মোহন, কবি কামরুজ্জামান হেলাল, গল্পকার শহিদুল ইসলাম লিটন, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, ছড়াকার কলামিস্ট প্রশান্ত লিটন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেন রক্তদানের মতো মহৎ এবং মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত থেকে হবিগঞ্জ জেলার সর্বোচ্চ রক্তদাতা হিসাবে সন্মানিত হয়ে মিজান মোহাম্মদ প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বর্তমান যুব সমাজের এই ধরনের কাজ থেকে অনুপ্রাণিত হওয়া উচিৎ।অনুষ্টানে উপস্থিত সবাই কবি মিজান মোহাম্মদের শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।সবশেষে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন