admin
প্রকাশিত: 4:53 PM, February 10, 2021
নিজস্ব প্রতিবেদক:
জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর মেন্দিবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে তৃণমূল পর্যায় থেকে দূর্নীতি বিরোধী জনমত সৃষ্টির লক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ বুধবার (১০ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংগঠনের সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, দুদুক চেয়ারম্যানের বক্তব্যে আমরা শুনতে পাই মাঠ থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দূর্নীতির খবর তখন আমরা অসহায় ভাবে বসে থাকতে পারি না।
প্রতিটি গ্রামে দূর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ হতে হবে। দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে ক্ষুদ্র আয়োজন হলেও সাধারণ মানুসকে দূর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।সভায় বক্তব্য রাখেন, বিলাল মিয়া, মানিক মিয়া, মামুন আহমদ, আলাই মিয়া, বেলাল আহমদ, জামাল হোসেন প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন