admin
প্রকাশিত: 8:16 PM, February 10, 2021
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন তিন সাংবাদিক।জামিন প্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন দৈনিক একাত্তরের কথা পত্রিকার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, চিফ ফটোজার্নালিস্ট এস এম সুজন ও স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নির্ধারিত কার্যদিবসে শুনানীকালে সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম সাংবাদিকদের জামিন প্রদান করেন।বিবাদী পক্ষে মামলা পরিচালনায় ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট শিপা বেগম।আইনজীবী নজরুল ইসলাম বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মামলার শুনানীকালে আদালত প্রাঙ্গণে দৈনিক একাত্তরের কথা পত্রিকার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, ম্যানেজম্যান্ট ইনচার্জ মো. মোহিদ হোসেন, প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন, একাত্তরের কথা পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক মিঠু দাস জয়সহ পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উচ্চ আদালতের পর নিম্ন আদালতেও একাত্তরের কথা পত্রিকার তিন সাংবাদিকের জামিন বহাল থাকায় পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রত্যাশা করেন- ‘মিথ্যা ও বানোয়াট বর্ণনায় সাজানো মামলাটি ন্যায়বিচারের মাধ্যমে একদিন মিথ্যা-ই প্রমাণিত হবে। সেদিনই সত্যের প্রকৃত বিজয় ঘটবে, সেদিনই সৎ ও বস্তুনিষ্ট সাংবাদিকতার বিজয় ঘটবে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন