editor
প্রকাশিত: 11:46 PM, February 10, 2021
কানাইঘাট প্রতিনিধি
মহামান্য হাইকোর্টের রিটের প্রেক্ষিতে কানাইঘাট পৌরসভার নির্বাচনে রামপুর বে-সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুনবহাল করেছে নির্বাচন কমিশন। জানা গেছে বিগত পৌরসভার নির্বাচনে পাশর্^বর্তী জকিগঞ্জ উপজেলার পাশে অবস্থিত রামপুর বে-সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ব্যালেট পেপার ছিনতাই সহ অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এবং এ ভোট কেন্দ্রটি ভোট গ্রহনের জন্য উপযুক্ত নয় উল্লেখ করে পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারদের জন্য ভোট প্রদানের জন্য পাশর্^বর্তী বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এনিয়ে ১নং ওয়ার্ডের ভোটাররা দ্বিতাবিভক্ত হয়ে পড়েন। একপক্ষ বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল ও অপরপক্ষ রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুনবহাল করতে পৃথক পৃথক অভিযোগ দেন উপজেলা নির্বাচন অফিস বরাবরে। কয়েক দফা তদন্তের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বায়মপুর সরকারি প্রাথমি বিদ্যালয় ভোট কেন্দ্র বহাল রাখা হয়। এরই প্রেক্ষিতে ১নং ওয়ার্ডের ভোটার রামপুর পশ্চিম গ্রামের মৃত মুজম্মিল আলীর পুত্র সিরাজ উদ্দিন গত ২ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টের একটি ব্যাঞ্চে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়ার্ডের ভোটারদের জন্য ভোট কেন্দ্র পুর্নবহাল করার জন্য রিট পিটিশন দায়ের করেন। শুনানী শেষে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বহাল রাখার জন্য উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। উচ্চ আদালতের নির্দেশে রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুর্নবহাল করা হয়েছে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ডের ভোটাররা সেখানে ভোট প্রদান করবেন বলে তিনি জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন