admin
প্রকাশিত: 4:35 PM, February 11, 2021
নিজস্ব প্রতিবেদক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১১ই ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ৪ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শক দলের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সের ডীন প্রফেসর ডাঃ মোঃ ময়নুল হক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ কবির হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহাবিদ্যালয় পরিদর্শক মোঃ তাজিম উদ্দিন।
পরিদর্শক দল জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এরপর পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন।
এতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।ব্রিফিং সেশনে এই প্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, মান সম্মত শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবার মান ইত্যাদি বিষয়ে পরিদর্শক দলের সদস্যবৃন্দ ভূয়সী প্রসংশা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন