editor

প্রকাশিত: 6:37 PM, February 11, 2021

তারেক রহমানের উপর ফরমায়েষী রায় জনগণ মেনে নিবে না: নাসিম

তারেক রহমানের উপর ফরমায়েষী রায় জনগণ মেনে নিবে না: নাসিম

জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারের অপ-রাজনীতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বর্তমানে বাংলাদেশে মামলা ও আদালতের রায় সরকারের ইচ্ছাতেই হয়। সরকারের নির্দেশে নড়াইলের আদালত যে ফরমায়েশি রায় দিয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের উপর একের পর এক ফরমায়েশী রায় দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমানোর পায়তারায় লিপ্ত রয়েছে বর্তমান সরকার। আন্তর্জাতিক মিডিয়ায় দেশ যখন মাফিয়া রাষ্ট্রে রূপান্তরিত তখন জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এ ধরনের একটি রায় দিয়েছে সরকার। অবিলম্বে এসব মিথ্যা মামলা ও রায় প্রত্যাহার করা না হলে অচিরেই সিলেট থেকে সরকার পতনের দুর্বার গণআন্দোলন শুরু হবে বলে হুশিয়ারি প্রদান করেন তিনি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সদস্য আবুল কাশেম, শামীম আহমদ, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন রানা, আলী হায়দার মজনু, উজ্জল রঞ্জন চন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, জেলা বিএনপি নেতা শাহাব উদ্দিন, জেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, মহানগর বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার তুতু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সাব্বির আহমদ, ময়নুল হক স্বাধীন। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাহিবুর রহমান সুজান, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, লোকমান আহমদ, আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েছ আহমদ, মহানগর সদস্য এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মির্জা সম্রাট, ওসমান গনি, জয়নুল ইসলাম জনি, মতিউর রহমান আফজল, ইছহাক আহমদ, নাসির উদ্দিন রহিম, স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাকিল মোর্শেদ, আলী আনসার, মাছুম রাজ্জাক রুমেল, রশীদুল হাসান খালেদ, তানিমুল ইসলাম তানিম, মো. জাহেদ, লুৎফুর রহমান, আব্দুল মালেক, আফসর খান, এনামুল হক সোহেল, সৈয়দ আমির আলী, ফাহিম আহমদ, সালেক খান, আব্দুল মনাফ, জীবন আহমদ, প্রভাষক মকসুদ আলম, সাইফুল ইসলাম কোরেশী, জাহেদ আহমদ, সৈয়দ রাজন, গোলাম রব্বানী, চমন আহমদ, রেদওয়ান আহমদ, সৈয়দ আহমদ দিপক, মোস্তাক আহমদ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলার এ নজীরবিহীন রায়ও বর্তমান সরকারপ্রধানের ইচ্ছারই প্রতিফলন। বক্তারা বলেন, সরকার জনগণের দৃষ্টি অন্য দিকে নেওয়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের পায়তারা করছে। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা তা কখনো মেনে নিতে পারে না। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন