editor

প্রকাশিত: 7:05 PM, February 11, 2021

নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চাষে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চাষে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ পৌর নির্বাচন যেতে না যেতেই শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীরা নড়াচড়া দিচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকাতে। নির্ধারিত পাঁচ বছর মেয়াদ অনুযায়ী আগামী মার্চ মাসেই শুরু হওয়ার কথা ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী আগাম প্রচারনা। দলীয় মনােনয়ন লাভের আশায় সম্ভাব্য প্রার্থীরা দিনরাত প্রচার – প্রচারনা চালাচ্ছেন। কেউ করছে উঠান বৈঠক আবার কেউবা করছে জনসংযােগ। অনেকে আবার এক বছর আগ থেকেই নির্বাচনী প্রচারণা করে আসছেন। উঠান বৈঠকের মাধ্যমে গ্রামের সাধারণ ভোটারদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টাও চালাচ্ছেন প্রার্থীরা। নির্দিষ্ট কোন এলাকা অথবা ১০ থেকে ২০টি বাড়ি নিয়ে একেকটি বৈঠকের আয়োজন করা হয়। এতে নারীর অংশগ্রহণ সর্বাধিক। নারীরা কাছ থেকে নেতা ও জনপ্রতিনিধির বক্তব্য শুনতে পারছেন। তাদের কথা বলতে পারছেন। এরকমই আগাম ভােটারদের মন জয় করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে সর্বত্র বিস্তার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। তবে দলীয় প্রতীকে নির্বাচন তাই দলের বাহিরে গিয়ে নির্বাচন করলে দল থেকে বহিষ্কার হবে সেটা মাথায় রেখে দিচ্ছে প্রতিশ্রুত। অনেকে আবার সতন্র প্রার্থী হবেন বলেও জানিয়েছেন। পুরোদমে চলছে মাঠ গঠনের প্রতিযোগিতা। উপজেলার ১৩টি ইউনিয়নসহ হাট বাজারগুলোতেও বইছে নির্বাচনী গরম হাওয়া এদিকে, চলতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল দিয়ে নির্ধারিত সময় অনুযায়ী আগামী মার্চ মাসে ৭ শতাধিক ইউপিতে ভােট করার কথা থাকলেও তা পারছে না নির্বাচন কমিশন(ইসি)। এ ক্ষেত্রে ঈদের পর এ ভােট শুরুর চিন্তা করছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। আগামী ২ মার্চ ভোটার তালিকা চুড়ান্ত করা এবং মধ্য এপ্রিলে রমজান শুরু হওয়ার কারণ ও চূড়ান্ত তালিকা না হলে নতুন ভােটাররা নির্বাচনে অংশগ্রহণ ও ভােটদান করতে পারবেন না। তাই চুড়ান্ত তালিকা না করে এ নির্বাচনের তফসিল দিতে চাইছে না নির্বাচন কমিশন। এবং আইনি জটিলতা এড়াতেই ইসি এ নির্বাচন পিছিয়ে দিচ্ছে বলে জানা গিয়েছে। তবে এপ্রিলের মধ্যে মেয়াদ শেষ হবে এমন বেশকিছু ইউনিয়ন পরিষদে রমজানের আগে ভােট হতে পারে বলে জানাযায়।

এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাস পার্লি সাথে কথা হলে তিনি জানান, রমজানের আগে নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম। উল্লেখ্য, গত ২০১৬ সালে মােট ছয় ধাপে ৪ হাজারেরও বেশি ইউনিয়নে ভােটের আয়ােজন করে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভােট হয় ২২ মার্চ মাসে। এরপর ৩১ মার্চ,২৩ এপ্রিল,৭ মে,২৮ মে ও ৪ জুন ভােট গ্রহণ হয়। তবে এবার ইউনিয়নের সংখ্যা কিছু বেড়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। গতবারের মতাে এবারের ইউপি নির্বাচন হবে দলীয় প্রতীকে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন