admin
প্রকাশিত: 7:19 PM, February 11, 2021
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব বলেছেন, ব্যবসায়ীরা হচ্ছেন দেশের উন্নয়নের চালিকা শক্তি। দেশের অর্থনীতিকে মজবুত করতে ব্যবসার বিকল্প নেই। ব্যবসায়ীরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে নিজের উন্নয়নের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠা লাভ করে।তিনি আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে নগরীর সেবাহনীঘাট এলাকায় আধুনিক ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স পণ্যের সমাহার নিয়ে প্রতিষ্ঠিত সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স সাফল্য কামনা করেন।সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর পরিচালক বিশ^জিৎ চন্দ ও বিপ্লব দে’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি চন্দন সাহা, সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ইঞ্জিনিয়ার গওহর লস্কর, সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সহ সভাপতি আবু বকর হিরন, সদস্য আপ্যায়ন আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, প্রদীপ পুরকায়স্থ, প্রদীপ রায়, এডভোকেট বিশ^জিৎ ঘোষ, এডভোকেট ভূপেশ রঞ্জন চন্দ, ইবনে সিনা হাসপাতালের কোম্পানী সেক্রেটারী ইয়াছিন খান, বিল্ড এক্সপার্ট ডিজাইন ফার্মের স্থপতি নন্দনাংশু ধ্রুব, ইঞ্জনিয়ার সুচয়ন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার জয়দ্বীপ ঘোষ, এড বিগওয়ে’র পরিচালক সৌমিত্র রায়, কয়লা ব্যবসায়ী শ্যামল রায় প্রমুখ।শুরুতে প্রধান অতিথি আবু তাহের মোহাম্মদ শোয়েব ফিতা ও কেক কেটে সন্ধানী ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স এর উদ্বোধন করেন। বিজ্ঞপ্ত:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন