editor

প্রকাশিত: 7:44 PM, February 11, 2021

দ্বিতীয় বারের মতো সিলেট জেলা পর্যায়ে সেরা তরুণ সর্বোচ্চ করদাতা হলেন হুমায়ুন আহমদ

দ্বিতীয় বারের মতো সিলেট জেলা পর্যায়ে সেরা তরুণ সর্বোচ্চ করদাতা হলেন হুমায়ুন আহমদ

8

দ্বিতীয় বারের মতো সিলেট জেলার মধ্যে ২০১৯-২০ সালের সেরা তরুণ সর্বোচ্চ করদাতা হলেন, তরুণ শিল্পপতি হুমায়ুন আহমদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর পক্ষ থেকে কর অঞ্চল সিলেটের উদ্যোগে সিলেটের একটি অভিজাত হোটেলে ২০১৯-২০ করবর্ষে সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিলেটের কর কমিশনার সাইফুল হক, অতিরিক্ত কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, সাহেদ আহমদ চৌধুরী, উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো আবু সাঈদ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সেক্রেটারী এডভোকেট এমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিলেটের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ১৯জনকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, হুমায়ুন আহমদ এর আগে ২০১৭-১৮ সালে জেলার মধ্যে তরুণ সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মাসউদ আলী ও জোৎস্না আরা মাসউদ এর প্রথম সন্তান।
তিনি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ লিমিটেড এবং দিবা-রাত্রি সিএনজি ফিলিং স্টেশন এবং নবনির্মিত সিলেটের সর্ববৃহৎ অভিজাত কমিউনিটি সেন্টার কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেশন হল এর পরিচালক।
হুমায়ুন আহমদ দীর্ঘদিন যাবৎ সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি সর্বদা বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা প্রদান করে আসছেন।
সম্মাননা গ্রহণ শেষে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে হুমায়ুন আহমদ বলেন, সঠিক সময়ে সঠিক ভাবে কর পরিশোধ করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের জনগণের জীবনমান উন্নত হবে। তাই রাষ্ঠ্রের কল্যাণে সকলকে যথাসময়ে কর পরিশোধ করা উচিত।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

3 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

6 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

5 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

2 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

4 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

2 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

6 পারভীন বেগম: 1 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

1 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)

1
3