editor
প্রকাশিত: 3:46 PM, February 12, 2021
গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস, নদ-নদী, মাঠ-ঘাট, হাট-বাজার, কৃষক-কৃষানীদের মানোন্নয়ন সহ সবুজ প্রকৃতির ফসলী মাঠের কৃষি বিষয়ক কবিতা নিয়ে লেখা “সবুজ গালিচার ঘ্রাণ” বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীহট্ট প্রকাশ এর চলমান তৃতীয় প্রদর্শনীতে ব্যাংকার মোঃ নুরুজ্জামান এর লেখা “সবুজ গালিচার ঘ্রাণ” বইয়ের মোড়ক উম্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজের ইংরেজী বিভাগের প্রধান (অবঃ) অধ্যাপক আব্দুল হান্নান, বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডাঃ আলবাবুর রহমান, সিলেটের ডাক এর চীফ রিপোর্টার ও ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউন এর সিলেট প্রতিনিধি মোঃ সেরাজুল ইসলাম, চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মঈন উদ্দিন আহমদ মঞ্জু, সবুজ গালিচার ঘ্রাণ বইয়ের লেখক ব্যাংকার মোঃ নুরুজ্জামান, শিক্ষিকা ও লেখক নাসরীন আক্তার রুবি। লেখক লুৎফুর রহমান চৌধুরী, লেখক ও কবি কাঞ্চন চন্দ্র দাশ প্রমুখ।
শ্রীহট্ট প্রকাশ এর মাসব্যাপী চলমান প্রদর্শনীতে বইটি পাওয়া যাবে। ৭ জানুয়ারী শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উম্মোক্ত থাকবে গ্রামীণ বৈচিত্রে সাজানো এই প্রদর্শনী। বিজ্ঞপ্তি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন