editor

প্রকাশিত: 6:29 PM, February 12, 2021

সিলেটে টিকা গ্রহিতা ৪৪ হাজার ছাড়িয়ে

সিলেটে টিকা গ্রহিতা ৪৪ হাজার ছাড়িয়ে

বাংলাদেশকে দুই লাখ ডোজ টিকা দেবে রোমানিয়া

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকা গ্রহণে আগ্রহ বেড়েই চলেছে সিলেটে। শুরুতে মানুষের মনে শঙ্কা দেখা দিলেও তা এখন স্বাভাবিক হতে চলেছে। বিশেষ করে সিলেট নগর ও জেলা সদরগুলোতে টিকা গ্রহণ জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
গত ৫ দিনে বিভাগের ৪ জেলায় করোনা ভ্যাকসিন ডোজ গ্রহিতা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। শুধু বৃহস্পতিবারই (১১ ফেব্রুয়ারি) আরো ১৫ হাজার ৭৩৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২৫৬ এবং নারী ৫ হাজার ৪৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সিলেটে ৫ হাজার ৫৪৮ জন করোনার ডোজ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৫৭৬ এবং নারী ১ হাজার ৯৭২ জন। একই দিনে সুনামগঞ্জে টিকা গ্রহণকারী ৩ হাজার ১৫১ জনের মধ্যে পুরুষ ২ হাজার ১৬৩ জন এবং নারী ৯৮৮ জন। হবিগঞ্জে ২ হাজার ১৫৭ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ১ হাজার ৯০৭ জন এবং নারী ৯৫০ জন। মৌলভীবাজারে ৪ হাজার ১৮৩ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৬১০ এবং নারী ১ হাজার ৫৭৩ জন।
তিনি জানান, গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪ হাজার ৯৩৪ জন করোনার ডোজ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে গত ৫ দিনে বিভাগে ৫ দিনে ৪৪ হাজার ১৯০ জন করোনার টিকা গ্রহণ করেছেন। বিভাগের মধ্যে এ পর্যন্ত সিলেটে রেজিস্ট্রেশনকৃত ২১ হাজার ৩৩৬ জনের বিপরীতে ১৫ হাজার ৯৬৪ জন টিকা নিয়েছেন। সুনামগঞ্জে ১১ হাজার ৬৮ জনের বিপরীতে ৯ হাজার ৯৭ জন, হবিগঞ্জে ১২ হাজার ৫৩০ জন রেজিস্ট্রেশন করলেও টিকা নিয়েছেন ৭ হাজার ৪০২ জন এবং ১১ হাজার ৭২৭ জন করোনার টিকা নিয়েছেন।
ডা. আনিসুর রহমান আরও বলেন, বিভাগে ৪ লাখ ৪৪ হাজার ডোজ টিকার বিপরীতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম স্লেপে অর্ধেক ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, জেলায় ২ লাখ ২৮ হাজার ডোজ টিকার মধ্যে ২০ ফেব্রুয়ারির মধ্যে অর্ধেক লক্ষ্যমাত্রা পূরণের পর টিকার দ্বিতীয় লট আসলে নতুনভাবে চালু করা হবে।
তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিতে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছিল। সেই শঙ্কা এখন আর নেই। তবে গ্রামের মানুষ করোনা নেই, এমন ভ্রান্ত ধারণা থেকে টিকা গ্রহণে এখনো পিছিয়ে রয়েছেন। অবশ্য মফস্বলের লোকজনকে সচেতন করতে প্রচারণার কাজ চলছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ঝামেলা এড়াতে তাদেরকে কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে বুথে রেজিস্ট্রেশন করিয়ে সহজে টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, প্রথমদিনে গত রোববার (৭ ফেব্রুয়ারি) বিভাগের চার জেলায় ২ হাজার ৩৯৬ জন টিকা গ্রহণ করেন। এরমধ্যে পুরুষ ১ হাজার ৭৪৭ জন এবং মহিলা ৬৪৯ জন। দ্বিতীয় দিনে সোমবার (৮ ফেব্রুয়ারি) এই সংখ্যা আরো বেড়েছে। বিভাগের চার জেলায় ৩ হাজার ৯৫৪ জনের মধ্যে ২ হাজার ৮৮৫ জন পুরুষ ও ১ হাজার ৬৯ জন মহিলা টিকা নিয়েছেন।
তৃতীয় দিনে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) টিকা গ্রহণকারীর সংখ্যা দ্বিগুন বেড়েছে। এদিন বিভাগে সর্বমোট ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে ৬ হাজার ২০৮ জন পুরুষ ও ২ হাজার ৩৫১ জন মহিলা। ৪র্থ দিন বুধবার সিলেট বিভাগের চার জেলায় টিকা নিয়েছেন ১৩ হাজার ৫৪৩ জন। এরমধ্যে ৯ হাজার ৩৬৯ পুরুষ ও ৪ হাজার ১৭৪ জন মহিলা টিকা নিয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আরও ১৫ হাজার ৭৩৯ জন টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ২৫৬ এবং নারী ৫ হাজার ৪৮৩ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন