editor
প্রকাশিত: 6:58 PM, February 12, 2021
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা পাথর কোয়ারিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে অপ্রতিরোধ্য আজমল আলী নেতৃত্বে পাথর উত্তোলন করছে তার বাহিনী।
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আজমল বাহিনীর নেতৃত্বে উৎমা পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা পাথর কোয়ারিতে অপ্রতিরোধ্য আজমল আলী। উপজেলার ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি স্থানীয় ভাটরাই গ্রামের ইউনুস আলীর ছেলে আজমল আলী সিন্ডিকেটের কাছে জিম্মি উৎমা পাথর কোয়ারি। যাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না স্কুল, মসজিদ, মন্দির ও রাস্তাঘাট। আজমলের নেতৃত্বে এই পাথর খেকো এই সিন্ডিকেট কে স্থানীয় প্রশাসন, বিজিবি এবং থানা পুলিশ কেউই এদের লাগাম টেনে আটকাতে পারছে। ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং গরীব দুঃখী আসহায় মানুষ কেউই বাদ যাচ্ছে না এদের হাত থেকে। কি এমন অদৃশ্য ক্ষমতার জোরে আজমল সিন্ডিকেট ক্ষমতা ব্যবহার করে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পাথর উত্তোলন করছেন।
সমজমিনে গিয়ে দেখা যায়, কোয়ারিতে ড্রেজার বসিয়ে চালাচ্ছে পাথর উত্তোলনের মহোৎসব। যে কারণে হুমকির মুখে রয়েছে পরিবেশ। ঝুকিতে রয়েছে আশেপাশের গ্রাম। স্থানীয় আজমল সিন্ডিকেটের মাধ্যমে ড্রেজার বসিয়ে নিয়মবহির্ভূতভাবে পাথর উত্তোলন করে থাকে। ফলে এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। নিয়মনীতি ছাড়া পাথর উত্তোলনের কারণে ভবিষ্যৎ মানচিত্র থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা এলাকা।
(আগামী পর্বে পড়ুন আজমল আলীর সহযোগিদের তথ্য)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন