editor
প্রকাশিত: 7:26 PM, February 12, 2021
নিজস্ব প্রতিবেদক
নানা গুঞ্জন ছিল সিলেটের রওশন হাবিবকে ঘিরে। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার। তার যন্ত্রণায় অতিষ্ঠ কর্মচারীরা। এসব অভিযোগের একটি হচ্ছে- ‘নারী কেলেঙ্কারি’। এতদিন হাওয়ায় ভাসছিল নানা গুঞ্জন। অবশেষে রওশন হাবিবের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন এক নারী কর্মচারী। রওশন হাবিব ওই নারীকে কু-প্রস্তাব দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হন তিনি।
রওশন হাবিবের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় জিডি করেন। আর জিডি দায়েরের পর ঘটনাটি নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তোলপাড় চলছে। রওশন হাবিব প্রায় ১০-১২ বছর ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তিনি ওয়ার্ড মাস্টার হিসেবে কর্মরত। ওসমানী হাসপাতালের সকল কর্মচারীর কর্মস্থল বণ্টন সহ নানা কাজ তার। এ কারণে তিনি একতরফা আধিপত্য রাখেন কর্মচারীদের ওপর। গত মঙ্গলবার সিলেটের কোতোয়ালি থানায় রুপা খানম নামে এক কর্মচারী সাধারণ ডায়েরি করেন। এতে তিনি অভিযুক্ত করেছেন রওশন হাবিবকে। জিডিতে রুপা নিজেকে বুশরা সিকিউরিটি সার্ভিসেস (প্রা.) লিমিটেডের হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসি এটেনডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন বলে জানান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী একটি হোস্টেলে বসবাস করেন তিনি। জিডিতে তিনি উল্লেখ করেন তার ডিউটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টায় শেষ হলেও তাকে রাত ১০টা পর্যন্ত ডিউটি করতে হয়। এ সময় তার সকল সহকর্মী চলে যান নিজেদের বাসাবাড়িতে। কিন্তু রুপাকে হাবিবের সঙ্গে আলাপে সময় দিতে হয়। এক পর্যায়ে ৬ই ফেব্রুয়ারি রুপাকে কু-প্রস্তাব দেন ওয়ার্ড মাস্টার রওশন হাবিব। তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় ভয়ভীতি ছাড়াও চাকরি থেকে বিদায় করে দেয়ার হুমকি দেয়া হয়। জিডিতে রুপা নিজের নিরাপত্তা দাবি করেন। এদিকে কোতোয়ালি থানা পুলিশ জিডি গ্রহণের পর বিষয়টির তদন্তে নেমেছে। পুলিশ জানায়, ওয়ার্ড মাস্টার রওশন হাবিবের বিরুদ্ধে এক নারী অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ সত্য হলে রওশন হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, জিডি দায়েরের পরও অনেকটা নিরাপত্তাহীনতায় রয়েছেন রুপা খানম। তিনি জানিয়েছেন, অভিযোগ তুলে নিতে এখন তাকে নানা ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, নানা অভিযোগ রয়েছে রওশন হাবিবের বিরুদ্ধে। এর আগেও সে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটালেও ইজ্জতের ভয়ে অনেক কর্মচারী মুখ খুলেননি কিংবা প্রতিবাদ করেননি। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে চাকরিচ্যুত সহ নানা হয়রানি করা হয়। বিশেষ করে প্রাইভেট কোম্পানির কর্মচারীরা তার ভয়ে অতিষ্ঠ থাকেন। তার সহযোগী হিসেবেও রয়েছেন কয়েকজন কর্মচারী। তারা জানান, ওসমানী হাসপাতালের ক্যাজুলিটি বিভাগ ও অপারেশন থিয়েটারে ওষুধ সহ অপারেশনের সরঞ্জামাদি সরিয়ে নেয়ার একাধিক ঘটনায় ইতিমধ্যে আলোচিত রওশন হাবিব। এসবের বিরুদ্ধে রোগী কিংবা তাদের স্বজনরা অভিযোগ করলে তাদেরকে নানা ভাবে হেনস্থা করা হয়। কয়েক মাস আগে এক রোগীর স্বজনকে রওশন ও তার সহযোগীরা মারধর করেছিল বলে জানা গেছে। পরে অবশ্য সামাজিকভাবে বিষয়টির সুরাহা করা হয়। এ ব্যাপারে বক্তব্য নিতে রওশন হাবিবের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন