editor
প্রকাশিত: 7:13 PM, February 12, 2021
তৃতীয় বারের মতো সিলেট বিভাগের মধ্যে ২০১৯-২০ সালের সেরা করদাতা হলেন, তরুণ শিল্প উদ্যোক্তা একেএম আতাউল করিম। সম্প্রতি তার নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার মধ্যে ২বার দেশসেরা করদাতার মর্যাদাও জুটেছিলো তার ভাগ্যে। আগামী ১১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিভাগীয় পর্যায়ের সম্মাননা তার হাতে তুলে দেয়া হবে।
এর আগে ২০১৮-১৯ সালে পুরো বিভাগের মধ্যে সেরা করদাতা, ২০১৭-১৮ সালে একইভাবে সিলেট বিভাগীয় পর্যায়ে সেরা করদাতা এবং ২০১৬ এবং ২০১৭ বছরেও জাতীয় পর্যায়ে তিনি সেরা করদাতা হয়েছিলেন। তখন দেশের সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪১টি ট্যাক্সকার্ড দেয় জাতীয় রাজস্ব বোর্ড। তার মধ্যে একজন ছিলেন সিলেটের একেএম আতাউল করিম।
সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা ও লালদিঘীর পাড়ের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আবু বকর মার্চেন্ট ও মোছা. জাহানারা বকর’র একমাত্র পুত্র একেএম আতাউল করিম দেশের শীর্ষস্থানীয় এবিএম ওয়াটার কোম্পানীর কর্ণদার।
একইসাথে তিনি পরিবেশ প্রকৌশল ব্যবসা, রেইনহারভেস্ট প্রজেক্ট, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও কন্টেইনার হেন্ডেলিং ব্যবসা পরিচালিত করছেন। তার এবিএম ওয়াটার কোম্পানীর মাধ্যমে বাংলাদেশের সাবমেরিন, পায়রা গভীর সমুদ্রবন্দর, বাংলাদেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের মিরশরাই ও চট্টগ্রাম নৌবাহিনীর বানৌজা ইশাখা ঘাটিতে ট্রিটমেন্ট প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন, বাংলাদেশের সবগুলো চিনিকলে বর্জ্য অপসারণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে তার হাত ধরেই।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন