editor
প্রকাশিত: 10:40 PM, February 12, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই মৌলভীবাজারের চার পৌরসভায় আওয়ামী লীগের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের নবনির্বাচিত চার পৌরসভার মেয়র মন্ত্রীর বড়লেখাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাতে এলে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ২০১৫ সালের পৌর নির্বাচনে মৌলভীবাজারের চার পৌরসভায় আমাদের বিজয় হয়েছিল। কারণ আমাদের জেলা, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। এবারও সকলে ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্য সকল পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চার পৌরসভার মেয়র পরিবেশ মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে