editor
প্রকাশিত: 7:56 PM, February 13, 2021
সাবেক সংসদ সদস্য আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, এই পৃথিবীর সব মানুষই আল্লাহর বান্দা। আর আল্লাহ বান্দার রিযিকদাতা ও পালনকর্তা। তাই আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। ভালো কর্ম ও মানুষকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম, তাই দুনিয়ার কোন মোহে নয় একমাত্র খোদা প্রাপ্তির জন্য মানুষেকে নি:স্বার্থ ভালোবাসতে হবে। তিনি আরো বলেন, আখিরাতে ভালো থাকতে হলে দুনিয়ায় ভালো কাজ করতে হয়। এক্ষেত্রে মরহুম আলহাজ্জ আপ্তাব আলী ও মরহুম আলহাজ্জ মনির উদ্দিন উজ্জ্বল উপমা স্থাপন করে গেছেন। মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা করে যেভাবে মানুষের উপকার করেছেন, আখিরাতেও তারা উপকৃত হচ্ছেন। আমরাও যেন আখিরাতের জন্য দুনিয়ায় কিছু করে যেতে পারি সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তিনি শনিবার সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা আয়োজিত মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ আপ্তাব আলী ও অন্যতম প্রতিষ্ঠাতা এবং মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্জ মনির উদ্দিন স্মরণে আলোচনা সভা ও মীলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. ছমর উদ্দিন মানিক’র সভাপতিত্বে ও সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ-এর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা মো. আব্দুল মুছাব্বির। তিনি তার বক্তব্যে পবিত্র কুরআনের উদ্বৃতি দিয়ে বলেন, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। তাই সমাজ উন্নয়নে মানুষের অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদীয়া দাখিল মাদরাসা টিভি গেইটের সুপার মাওলানা সৈয়দ মো. কুতবুল আলম, চান্দুশাহ দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান, বাংলাদেশ বেতারের সাবেক সিলেট আঞ্চলিক পরিচালক আমিনুল ইসলাম মাসুক, চান্দুশাহ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রকিব।
মাহফিলে উপস্থিত ছিলেন, চান্দুশাহ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলাম মাখন, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, টুলটিকর ইউপি সদস্য হাবিবুর রহমান ফয়সল, মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, মাস্টার শাহ জুনেদ আহমদ, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন ও মাস্টার ইমরান আহমদ, আ্যাড. মাহিন আহমদ চৌধুরী, কল্যাণপুর ক্লাব এর উপদেষ্টা সাজ্জাদুর রহমান, সাহেদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জয়বাংলা সাংস্কৃতিক পরিষদ সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ জাবের ও মান্নান মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন