editor
প্রকাশিত: 8:12 PM, February 13, 2021
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের নতুন বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১১টি পদে মোট ২৩ জন প্রার্থী অংশ নেন। ১৬৬ জন ভোটার দিনব্যাপী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। ঘোষিত ফলাফলে হাবিবুর রহমান পংকি ৭১ ভোট পেয়ে সভাপতি, মোহাম্মদ আব্দুল মজিদ মুন্না ৭৮ ভোট পেয়ে সহ-সভাপতি, নুরুল ইসলাম ৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. আব্দুল গণি ৮৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, মো. নাছির উদ্দিন ১০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মো. শাহবাজ খান উত্তম ৭৫ ভোট পেয়ে অর্থ সম্পাদক, সুভাষ ভৌমিক লিটন ১০১ ভোট পেয়ে প্রচার সম্পাদক, শাহবাজ আহমদ ১২৯ ভোট, মো. জামাল মিয়া ১১৫ ভোট, এবং মো. উসমান মিয়া ও মো. হাসান মিয়া ৯৬ ভোট পেয়ে কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন।
উৎসবমূখর পরিবেশে প্রথমবারের মতো আয়োজিত নির্বাচনে নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন খাদিমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সাকিব মিয়া, জুনেদ আহমদ, শফিকুর রহমান দুদু, শফি আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন