editor
প্রকাশিত: 8:38 PM, February 13, 2021
কানাইঘাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর, শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনর পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে। পৌরসভার সর্বত্র আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল জোরদারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে তৎপর রয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল হাসনাত ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন আজ রবিবার অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচন উৎসব মুখর সুষ্টু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য গতকাল শনিবার বিকেলের দিকে ৯টি ভোট কেন্দ্রে ব্যালেট বাক্স সহ নির্বাচনী মালামাল এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃংখলা বাহিনীর সদস্য এবং প্রিসাইডিং, সহকারি প্রিসাইডিং কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ রবিবার সকাল বেলায় ৯টি কেন্দ্রে ব্যালেট পেপার ভোট গ্রহনের পূর্বে পৌছে দেওয়া হবে। এ দিকে শান্তিপূর্ণ ও সুষ্ট নির্বাচনের লক্ষ্যে কানাইঘাট পৌরসভাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি। প্রতিটি সংরক্ষিত কেন্দ্রে একটি করে র্যাবের টহল দল ও মোবাইল ফোর্স রয়েছে পাশাপাশি রয়েছে পুলিশের ট্রাইকিং ফোর্স। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ১জন করে মোট ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আনসার সদস্যদের পাশিপাশি কেন্দ্র প্রতি ১১জন পুলিশ ও ঝুকিঁপুর্ণ কেন্দ্রে ১৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এবার কানাইঘাট পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ১৯ হাজার ৪ শত ২৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৮শত ৮০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৫শত ৪৭ জন। কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৬জন প্রার্থী ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৯জন মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে ভোটাররা যাতে করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারেন এজন্য সুষ্ট ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের দাবী জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাজী শরীফুল হক, স্বতন্ত্র মেয়র প্রার্থী বর্তমান মেয়র নিজাম উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিন, কাওছার আহমদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা নজির উদ্দিন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন