editor
প্রকাশিত: 8:43 PM, February 13, 2021

ছাতকে ধান ক্ষেত থেকে ষোড়ষীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি
ছাতকে ইউএনও পরিচয় দিয়ে দু’ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার জাউয়া বাজারে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, জাউয়া ইউপি সচিব কায়েছ মাহমুদের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে জাউয়া বাজারস্থ মিষ্টির দোকান ও বেকারী মালিকদের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে দিতে বলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে ইউপি সচিব কায়েছ মাহমুদ গ্রাম পুলিশ সুহেল মিয়াকে বাজারে পাঠান নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করতে। গ্রাম পুলিশ সুহেল মিয়া বাজারে গিয়ে বাজারের মিষ্টি দোকান, বেকারী মালিদের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে সরাসরি ইউএনও পরিচয়দানকারী ব্যক্তির সাথে আলাপ করিয়ে দেন। এসময় ইউএনও পরিচায়দানকারী ওই ব্যক্তি দোকান মালিকদের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করে নেয়। এ ঘটনার কিছুক্ষণ পর ব্যবসায়ীদর মোবাইল ফোনে কল কওে নিজেকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনাসহ ২ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার ভয়-ভীতি প্রদর্শন করে। মোবাইল কোর্টের ঝামেলা এড়াতে বাজারের মিতালী মিষ্টি ঘরের মালিককে ৩০ হাজার এবং লিমা সিমা মিষ্টি ঘরের মালিককে ৫ হাজার টাকা বিকাশ একাউন্টে পাঠানোর জন্য নির্দেশ দেয় ইউএনও পরিচয়দানকারী ব্যক্তি। এসময় মিতালী মিষ্টি ঘরের মালিক দীপক রঞ্জন তালুকদার ৩০ হাজার এবং সিমা মিষ্টি ঘরের মালিক মফিজ মিয়া ৫ হাজার টাকা ওই ব্যক্তির পাঠানো মোবাইল বিকাশ ০১৬১০৪৭৪০২৯ নাম্বারে পাঠিয়ে দেয়। পরবর্তিতে বিভিন্নভাবে যোগাযোগ করে ওই ব্যবসায়ীরা জানতে পারেন ভুয়া ইউএনর মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন। এসব প্রতারক চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে