editor
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০
নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা পৃথক চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আবেদনগুলো নিষ্পত্তি করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন, আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট চার মামলার কার্যক্রম স্থগিত করে যে আদেশ দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে চার মামলার কার্যক্রম স্থগিতই থাকছে। হাইকোর্টে রুল শুনানি করতে বলা হয়েছে।’
নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম খানায় ২০১৫ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়। আর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়। এসব মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে পৃথক আবেদন করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের মার্চ ও এপ্রিলে হাইকোর্ট রুল দিয়ে চার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।
এই চারটি মামলা ছাড়া নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে আরও আটটি মামলা রয়েছে। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে আপিল বিভাগ ১৭ আগস্ট চার মামলায় ও ২৩ আগস্ট অপর চার মামলায় হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন।
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
3 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
6 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
8 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।