editor
প্রকাশিত: 2:15 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক:
দেশবিরোধী প্রচারণায় লিপ্ত হয়েছে বিএনপি। দেশ বিরোধী বা মুক্তিযুদ্ধবিরোধী কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারি বিএনপির প্রহসনের জাতীয় নির্বাচনের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাবেশে বক্তব্য রাখেন।ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধিতার নামে অনবরত মিথ্যাচার করছে বিএনপি। বিএনপি ১৯৯৬ সালে প্রহসনের নির্বাচন করেছিল। কোন অপকর্মকারীর ঠাঁই আওয়ামী লীগে হবে না।
দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে।তিনি আরো বলেন, ঘরে বসে কমিটি দিয়ে আওয়ামী লীগ চলবে না। দলের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান বলেন, বিএনপি গণতান্ত্রিক দল নয়। বিএনপি-জামাতের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই। দেশে নানান ষড়যন্ত্র চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। অপশক্তিরা গণতন্ত্রের নামে জনগণকে বিভ্রান্ত করছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন