editor
প্রকাশিত: 1:32 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) পদে মনোয়ারা হাবীব নিয়োগ পেয়েছেন।গতকাল বুধবার যোগদান করেছেন তিনি। দেশের ইতিহাসে তিনিই প্রথম নারী সিজিডিএফ হিসেবে নিয়োগ পেলেন। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) বিভাগীয় প্রধান কর্মকর্তা তিনি।গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের এক অফিস আদেশে মনোয়ারা হাবীবকে নিয়োগ দেওয়া হয়। সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ (মাস্টার্স) পাশ করেন।নিরীক্ষা ও হিসাব বিভাগে বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল, রেলওয়ে ও ডিফেন্স-তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।সিজিডিএফ হিসাবে যোগদানের আগে তিনি ডিসিএজি (সিনিয়র) পদে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন।ছাড়াও এর আগে তিনি মহাপরিচালক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার (আর্মি), যুগ্ম মহাপরিচালক (অর্থ), সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার (এয়ার), সিনিয়র ফিন্যান্স কন্ট্রোলার (নেভী)-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।পাবলিক সেক্টর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রশিক্ষণ, সেমিনার ও অন্যান্য সরকারি দায়িত্ব পালন উপলক্ষ্যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জননী।দায়িত্ব পাওয়ার পর মনোয়ারা হাবীব বলেন, সিজিডিএফ হিসেবে নিয়োগ পাওয়ায় আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানাই। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে আস্থা নিয়ে আমাকে এই পদে পদায়ন করেছেন, আমি যেন তার উপযুক্ত মূল্য দিতে পারি। সে লক্ষ্যে কাজ করে যাওয়াই আমার দৃঢ় অঙ্গীকার
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন