editor
প্রকাশিত: 3:55 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক
কোভিড-১৯ টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে লাভ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, গুজব উপেক্ষা করে মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছে। বিভ্রান্তি ছড়িয়ে কোনো কাজ হয়নি।আজ ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর টিকা নিয়ে একথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়মতো টিকা বাংলাদেশে এসেছে এবং জনগণকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র করে লাভ হয়নি।টিকা আমদানিতে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা টিকা পায়নি।এর আগে নিজে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিকা নিয়ে নিজের কোনো সমস্যা হয়নি জানিয়ে সুরক্ষিত থাকতে সবাইকে তা নেওয়ার আহ্বান জানান তিনি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও সোমবার একই হাসপাতালে টিকা নেন।রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথে পুলিশ সদস্য ছাড়াও সাধারণ মানুষ নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন