editor
প্রকাশিত: 4:11 PM, February 15, 2021
বাউল গান, আবৃত্তি, নৃত্য ও সম্মেলক সংগীতের বর্ণিল পরিবেশনার মাধ্যমে সিলেট জেলা শিল্পকলা একাডেমি বরণ করলো ফাগুনকে। ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে ১লা ফাল্গুন বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বসন্ত উৎসব অনুষ্ঠানের। উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। উৎসবের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
একাডেমির প্রশিক্ষণার্থী নাফিসা তানজীন ও নাজহাত নেওয়াজ ফারিহার যৌথ সঞ্চালনায় সংগীত পরিবেশনায় ছিলেন বাউল সূর্য্যলাল দাস, গৌতম চক্রবর্ত্তী, পল্লবী দাস মৌ, অর্ণিষা দাস পর্ণা, অর্পিতা তালুকদার ও প্রিয়াংকা রাণী দাশ। পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার, শিনিয়া সাহা ঝুমা ও প্রতিভা রায় কেয়ার পরিচালনায় শিল্পকলা একাডেমির সংগীত সাধারণ ও শিশু দল এবং নৃত্য সাধারণ ও শিশু দলের দলীয় পরিবেশনার পাশাপাশি উৎসবে আমন্ত্রিত সংগঠন হিসেবে অংশগ্রহণ করেন একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয়, অনির্বাণ শিল্পী গোষ্ঠী ও মৃত্তিকায় মহাকাল সিলেট। এছাড়াও উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে শিশু ও তরুণ-তরুণীদের আল্পনার মাধ্যমে বসন্তের রঙে রাঙিয়ে দেয়া হয়। মনোমুগ্ধকর পরিবেশনা ও বর্ণিল আয়োজনে বিমোহিত হন আগত সকল দর্শক। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়