editor
প্রকাশিত: 4:47 PM, February 15, 2021
অনলাইন ডেস্ক
কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষায় উদ্ভাবিত টিকার দ্বিতীয় চালান ২২ ফেব্রুয়ারি ভারত থেকে আসছে। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির সভাপতি নাজমুল হাসান সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়ে সাংবাদিকদের এ কথা জানান।বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যকার চুক্তি অনুযায়ী সরকার সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে। বেক্সিমকো এই টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। ২৫ জানুয়ারি এই টিকার প্রথম চালান দেশে আসে। প্রথম চালানে এসেছে ৫০ লাখ টিকা। এর আগে চিকিৎসা সহায়তা হিসেবে ভারত থেকে আসে ২০ লাখ টিকা।টিকার দ্বিতীয় চালান প্রসঙ্গে বেক্সিমকো এমডি বলেন, ‘২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে টিকার চালান দেশে পৌঁছাবে। আজ সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে তা ২২ ফেব্রুয়ারি চলে আসবে বলে আশা করছি।’বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান করোনা টিকাকে নিরাপদ উল্লেখ করে সবাইকে এ টিকা নিতে আহ্বান জানান।তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর খেলোয়াড়দের সঙ্গে তিনি টিকা নিতে চেয়েছিলেন। তবে দেরি হয়ে যাচ্ছে বলে তিনি আজ টিকা নিয়ে নিয়েছেন। নাজমুল হাসান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ১৮ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া হবে।গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
S/h(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন