editor
প্রকাশিত: 7:51 PM, February 15, 2021
ছাতক প্রতিনিধি:
ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এক সাপ্তাহ ধরে। বিসিআইসির এ কারখানায় উৎপাদন বন্ধ থাকার ফলে প্রতিদিন কয়েক লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে সরকারকে। সিমেন্ট উৎপাদনের বিশেষ কাঁচামাল ভারত থেকে আমদানিকৃত স্বল্পমূল্যের চুনাপাথর দুই বছর ধরে অধিক মূল্যে খোলাবাজারে বিক্রি করার ফলে বর্তমানে চুনাপাথর সংকটেও রয়েছে কারখানাটি।এক সপ্তাহ ধরে কারখানায় উৎপাদন বন্ধ থাকার বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এফ এম বারী জানান, চুনাপাথর সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
এদিকে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। বেকার হয়ে পড়েছেন কারখানার অস্থায়ী শতাধিক শ্রমিক। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ কারখানাটি বিসিআইসির একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। চরম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কারখানাটি ধীরে ধীরে একটি লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।একাধিকবার ব্যালেন্সিং মর্ডানাইজেশন রেনোভেশন অ্যান্ড এক্সপেনশননের (বিএমআরই) মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করে কারখানাটি উৎপাদন সচল রাখা হয়েছিল কিন্তু বিগত এক বছর ধরে কারখানায় একটি কিলনের মাধ্যমে উৎপাদন সচল রাখা হয়। একটি কিলন কয়েক বছর আগে থেকেই বিকল হয়ে পড়ে।
এ কিলনটি প্রায়ই বন্ধ হয়ে মাঝেমধ্যে উৎপাদন বন্ধ থাকে। কিলন সংস্কারের নামে কারখানার একটি অসাধু মহল একাধিকবার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।কারখানার একজন শ্রমিক জানান, প্রায় দেড় বছর পূর্বে সরকারি অনুদানের ২০ কোটি টাকা ব্যয়ে কিলনটি সংস্কার করা হয়। ক্যাথওয়েল কনস্ট্রাকশন এ কাজটি করেছে।
একটি সিন্ডিকেট এ কনস্ট্রাকশনের নামে পুরনো কিলন ঘষামজা করেই বরাদ্দের টাকাগুলো হাতিয়ে নেয়। তখন থেকেই কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে।এদিকে কারখানাটি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ চলমান রয়েছে। কারখানার উৎপাদনপ্রক্রিয়া চলমান রেখেই প্রায় ৯ শ কোটি টাকা ব্যয়ের এ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও ওয়েট প্রসেসের কারখানাটি প্রতিমাসে তিন-চারবার কারখানার উৎপাদন বন্ধ থাকে।
নতুন প্রজেক্টের কোটি কোটি টাকার চলমান কার্যক্রমেও রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মূল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার নানজিং সি-হোপ নামের কম্পানির কাছ থেকেও কারখানার কর্মকর্তা-সিবিএসহ একটি সিন্ডিকেট কাজ বাগিয়ে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।ছাতক সিমেন্ট কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) অমল কৃষ্ণ বিশ্বাস জানান, চুনাপাথর স্বল্পতা ও পাম্পের কারিগরি সমস্যার কারণে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ সমস্যা জটিল নয়, শিগগিরই উৎপাদন শুরু হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে