editor
প্রকাশিত: 6:32 PM, February 15, 2021
নিজস্ব প্রতিবেদক
ইউসেপ ঘাসিটুলা স্কুলের দুইজন অসহায় ছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মানবিক দল।আজ (১৫ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনারের কার্যালয়ে স্কুলের দুইজন শিক্ষকের উপস্থিতিতে ওই দুই ছাত্রীর হাতে এক বছরের মাসিক বেতন, যাবতীয় ফিসসহ খরচের নগদ অর্থ হস্তান্তর করেন।এসময় সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (ডিসি-সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ মানবিক দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন- ইউসেপ ঘাসিটুলা স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, শিক্ষিকা শাহিদা জামান, এসএমপি মানবিক টিমের সদস্য ও মহানগর পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস শাখার নায়েক সফি আহমেদসহ এসএমপি ২০২০ ব্যাচের পুলিশ সদস্যবৃন্দ।দুই অসহায় শিক্ষার্থীর এক বছরের দায়িত্ব নেওয়ায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মানবিক দলের প্রতি কৃতজ্ঞতা জানান ইউসেপ ঘাসিটুলা স্কুলের শিক্ষিকা শাহিদা জামান।
তিনি বলেন, পুলিশ যে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে তা নয়। সিলেট মহানগর পুলিশ নিরাপত্তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ প্রশংসার দাবি রাখে।তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংকটকালীন সময়েও এসএমপির নায়েক সফি আহমেদ স্কুলের শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী সহায়তা ও ঈদের পোশাক নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এজন্য উনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন