editor
প্রকাশিত: 11:51 AM, February 16, 2021
ডেস্ক নিউজ:: মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর ৩৭তম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বঙ্গবীর ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বাদ জোহর মরহুমের গ্রামের বাড়িতে বঙ্গবীর ওসমানী ট্রাস্ট এর উদ্যোগে মিলাদ মাহফিল, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন এবং বাদ আছর হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ শেষে মরহুমের মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর বাবার কর্মস্থল সুনামগঞ্জে। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। যৌবনকালে তিনি ব্রিটিশ আর্মিতে যোগ দেন। বাঙালিদের মধ্যে ব্রিটিশ আর্মির সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আওয়ামী লীগে যোগ দিয়ে সত্তরের নির্বাচনে এমএনএ নির্বাচিত হন। একাত্তরের মুক্তিযুদ্ধে সেনাপ্রধান হিসেবে অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। ১৯৭৫ সালে জনতা পার্টি নামে আলাদা রাজনৈতিক দল গঠন করেন তিনি। ১৯৭৯ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
এদিকে, দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে “বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ১ম দিন সোমবার নাইওরপুলস্থ ওসমানী যাদুঘরে শিক্ষিত বেকার মুক্তিযোদ্ধার সন্তান ও সুবিধাবঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং গরীব মেধাবী (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থী যারা আর্থিক সঙ্কটের কারণে ভর্তি হতে পারেনি-তাদের মধ্যে নগদ টাকা ও শিক্ষা উপকরণাদি বিতরণ করা হয়।’’
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন