editor
প্রকাশিত: 12:33 PM, February 16, 2021
অনলাইন ডেস্ক:: সিলেটে করোনায় আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ১৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৪৩ জন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন, সুনামগঞ্জে ৩জন হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে আরও ১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬৬৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৬৫ জন।
সিলেটের চার জেলায় ২৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ২৩জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন