editor
প্রকাশিত: 6:29 PM, February 16, 2021
নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা মন্ডব পরিদর্শন করেছেন সিলেট জেলা আওয়ামীরলীগের সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান।আজ মঙ্গলবার সকালে তিনি পুজামন্ডব পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সুয়েব আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রাজ্জাক, নৃপরেশ রায়, ছাবালী দে , সাব্যসাচী দেব রায়, সিলেট জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।
এ দিকে সিলেটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে সরস্বতী পূজা। আজ মঙ্গলবার সকাল থেকে সিলেটের মন্ডপগুলোতে সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করতে দেখা যায় তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়সের সনাতন ধর্মালম্বীদের। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশীর্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করে থাকেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়ি, মন্দিরে অনুষ্ঠিত হয় এই পূজা। প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী পূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ও মণ্ডপে মণ্ডপে চলছে উৎসব। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সাম্প্রদায়িক বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। সিলেটের মন্দিরগুলোর অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
এদিকে, সিলেটে সরস্বতী পূজায় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার চিঠি দিয়েছে মহানগর পুলিশ। গত রবিবার নগরীর বিভিন্ন মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে মাইক ভাড়া না দিতে নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ শাখার উপ-কমিশনারের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা এবং ১৭ ফেব্রুয়ারি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। গত ৬ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের ষষ্টতলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সঙ্গে পূজা ও শোভাযাত্রা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে যে, ঢাক ও ঢোলের মাধ্যমে (উচ্চস্বরে নয়) পূজা মণ্ডপের ভেতরে ও শোভাযাত্রায় সীমিত শব্দে শুধু ভক্তিমূলক গান বাজানো যাবে। মাইক/সাইন্ড সিস্টেম কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, এবার সিলেট মহানগর এলাকায় এবার আনুমানিক প্রায় পাঁচ শতাধিক পুজা উদযাপিত হবে। করোনা মহামারির কারণে এবার সবগুলো স্কুল কলেজ বন্ধ থাকায় পুজা না হলেও যেগুলো খোলা রয়েছে সেরকম কিছু প্রতিষ্টানে পুজা হবে বলে তিনি জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন